News Flash

Image

সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন বিভাগের সচেতনতা সভা

করিমগঞ্জ (অসম), ৯ আগস্ট (হি.স.) : বুধবার শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুলে পথ সুরক্ষা সম্পর্কে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালের ছাত্র সমাবেশে স্কুলের অধ্যক্ষ মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার পথ সুরক্ষার বিভিন্ন দিক সম্পর্কে ছাত্রছাত্রীদের বিশদ অবহিত করেন। এর আগে তাঁকে বরণ করেন স্কুলের বিষয় শিক্ষক প্রীতম নাথ। জেলা পরিবহন আধিকারিক প্রথমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এপিজে আব্দুল কালাম সহ মনীষীর জীবনের কিছু শিক্ষামূলক ঘটনা ছাত্রছাত্রীদের বলেন তিনি। এরপর পথ সুরক্ষা সম্পর্কে বলতে গিয়ে বাইক চালানোর সময় চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে বলেন ডিটিও তাপাদার। যান চালনার সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেন।

যাত্রী হিসেবে যানবাহনে চাপলে সিটবেল্ট ব্যবহার করতে বলেন তিনি। নেশা সামগ্রী সেবন কখনও গাড়ি না চালানোর কথা বলেন ডিটিও। রাস্তা অতিক্রম করার সময় ছাত্রছাত্রীদের জেব্রা ক্রসিং ব্যবহার করার পরামর্শ দেন। আরও বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ দিয়ে সবাইকে নিজের জীবনের সুরক্ষায় যত্নবান হতে বলেন ডিটিও।

অধ্যক্ষ আহমদ তাঁকে সাধুবাদ জানিয়ে মাসকয়েকের মধ্যে স্কুলে আরেকটি সচেতনতা সভা করার আহবান জানান। শিক্ষক – ছাত্রছাত্রীদের জন্য কয়েকটি বিভাগীয় সচেতনতা পুস্তিকা প্রদান করেন ডিটিও। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক একটি স্বরচিত কবিতা পড়ে শোনায় নিলামবাজার এসভি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণির ছাত্র দেবাশিস ভট্টাচার্য।

অনুষ্ঠানে শ্রীগৌরী স্কুলের শিক্ষক – কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন রবিজিৎ রায়, জনা দে, শিখা দত্ত, শিবানি ভট্টাচার্য, ভাস্কর রায়চৌধুরী, সুদীপ্তা কর, দেবস্মিতা পাল, সুপান চন্দ, প্রশান্তকুমার পাল, মমতাজ বেগম, অজয় হোড়, মমতা নাথ, নয়নমণি দাস প্রমুখ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top