আগরতলা,৮ আগস্ট: দীর্ঘ দিন যাবৎ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা।কিন্তু সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না পূর্ত দপ্তর।অবশেষে আজ সকালে ধর্মনগর – কদমতলা সড়ক অবরোধ করেন গ্রামবাসী।এদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন গ্রামবাাসী।
গ্রামবাসীদের অভিযোগ,দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে প্রত্যেকরায় পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের রাস্তা খুবই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়।বহু কষ্টে বছরের পর বছর জীবন যাপন করতে হচ্ছে তাঁদের।



















