News Flash

Image

ফের রাস্তা অবরোধে সামিল ছাত্র ছাত্রীরা

আগরতলা , ৮ আগস্ট : মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সড়ক অবরোধে বসলো তারকপুর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। মঙ্গলবার সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত চলে পড়ুয়াদের পথ অবরোধ। পরে কদমতলা থানার পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।

জানা গেছে, এদিন সকাল আটটা নাগাদ তারকপুর মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আচমকা কদমতলা বাজার লাগোয়া কদমতলা – চুরাইবাড়ি, কদমতলা – তারকপুর ও কদমতলা – ধর্মনগর সড়কের সংযোগস্হল কদমতলা ট্রাফিক পয়েন্ট এলাকায় পথ অবরোধ করে বসে। অবরোধকারী শিক্ষার্থীদের দাবি তারকপুর মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতিকরন করা।কেননা, প্রত্যন্ত এলাকা তারকপুরে একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয়। তাছাড়া মাধ্যমিক পাশ করার পর গরীব ছাত্র ছাত্রীরা কয়েক কিলোমিটার দূরে গিয়ে অন্য স্কুলে পড়াশোনা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। অনেকে টাকা পয়সার কারনে পড়াশোনা মাঝপথে থামিয়ে দিতে হচ্ছে। তাই তারকপুর মাধ্যমিক বিদ্যালয়টিকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তরিত করার দাবি ছিল দীর্ঘ দিনের। সেই দাবিতে একাধিক আন্দোলন ও পথ অবরোধ করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি সেই তিমিরেই রয়ে গেল। তাই নিরুপায় হয়ে আবারো পথ অবরোধে বসতে হলো শিক্ষার্থীদের।

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top