News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের সাথে রিভিউ মিটিং এ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের সাথে রিভিউ মিটিং এ মুখ্যমন্ত্রী

আগরতলা , ৮ আগস্ট : মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞাভবনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে রাজ্য পুলিশের এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, আটটি জেলার জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সমস্ত পুলিশ আধিকারিকদের সাথে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন। বিগত বছরগুলি থেকে বর্তমানে আইনশৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণে হয়েছে সে বিষয়ে অবগত হন। রাজ্যে যাতে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সহ কোন ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত না হয় সেদিকে পুলিশ আধিকারিকদের কঠোর নজর দিতে আহ্বান করেন মুখ্যমন্ত্রী।

 এর পাশাপাশি কোন ধরনের অপরাধের সাথে যাতে পুলিশ আপোষ না করে তার জন্য নির্দেশ দেন। সব ধরনের ঘটনায় যাতে পুলিশ সঠিক তদন্ত করে মানুষের মনে আরও বেশি আস্থা অর্জন করতে পারে সে বিষয়ে জানান মুখ্যমন্ত্রী বলে সূত্রে খবর। কারণ গত কয়েক মাস ধরে অপরাধমূলক ঘটনা নিয়ন্ত্রণে থাকলেও মানব পাচার, নারী সংক্রান্ত ঘটনা, চুরি এবং ডাকাতির ঘটনা জনগণের সামনে উঠে এসেছে। এই ঘটনাগুলির কোন পারাপার করতে পারছে না রাজ্য পুলিশ। পার্শ্ববর্তী রাজ্য আসাম পুলিশ ত্রিপুরায় এসে মানব পাচারের পাণ্ডাদের জালে তুলছে। এবং ত্রিপুরার সীমান্ত পার হয়ে আসাম প্রবেশ করে গাঁজা পাচারকারী আটক করছে। ত্রিপুরার নাকা পয়েন্টের দুর্বলতা যে কতটা রয়েছে সেটাও এদিনের বৈঠকে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ রাজ্যে পুলিশের ব্যর্থতা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হলেও মুখ্যমন্ত্রীর গোচরের ঠিকই রয়েছে।

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top