News Flash

  • Home
  • দেশ
  • আপ-কে বিঁধলেন অনুরাগ, বললেন গুটিকয়েক রাজনৈতিক নেতা মিথ্যে বলায় অভ্যস্ত
Image

আপ-কে বিঁধলেন অনুরাগ, বললেন গুটিকয়েক রাজনৈতিক নেতা মিথ্যে বলায় অভ্যস্ত

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): আম আদমি পার্টি (আপ)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “গুটিকয়েক রাজনৈতিক নেতা মিথ্যা কথা বলতে অভ্যস্ত। সম্ভবত তাঁরা ভুলে গিয়েছেন এসব সংসদে কাজ করে না।”

প্রসঙ্গত, ৪ জন সাংসদ দাবি করেছেন, তাঁদের সম্মতি ছাড়াই দিল্লি এনসিটি সংশোধনী বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাবে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, প্রিভিলেজ কমিটি যখন নোটিশ পাঠাবে তখন আমি উত্তর দেব। আপ সাংসদ রাঘব চাড্ডা এই প্রস্তাব উত্থাপন করেছেন।
মঙ্গলবার সকালে সংসদে বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “হইচই নয়, নিয়ম অনুযায়ী সদন চলে। তাঁরা যত খুশি দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু লোকসভা এবং রাজ্যসভা উভয়েই তাঁদের মুখোশ উন্মোচিত হয়েছে।”

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top