News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী
Image

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের বিশ্ব আদিবাসী দিবসের মূল ভাবনা হল “আদিবাসী জনগোষ্ঠী- ত্রিপুরার বনজ বাস্তুতন্ত্রের রক্ষক”। বনদপ্তরের অধীন আই জিডি সি ক্রিফ্ল্যাট প্রজেক্ট, স্ক্যাটফর্ম প্রজেক্ট এবং এলিমেন্ট প্রজেক্ট এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করে বন মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর জনগণকে প্রতিটি ক্ষেত্রে সম্মান জানানো প্রয়োজন। এরাই বনজ সম্পদের অন্যতম রক্ষক। আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর জনগন বনজ বাস্তুতন্ত্রের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এছড়াও তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহি কৃষ্টি ও সংস্কৃতির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বন দপ্তরের পি সি সি এফ আর. কে. সামাল তার বক্তব্যে বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য এবং রাজ্যের ১৯ জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতির কথা তুলে ধরেন। সাহিত্য, সংস্কৃতি এবং সমাজসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য নয় জন বিশিষ্ট ব্যক্তিত্বকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এছড়াও উপস্থিত ছিলেন স্ক্যাটফর্ম প্রজেক্ট-এর সিইও ভানুমতী জি, রাজ্য সরকারের সচিব কে. শশী কুমার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিকাশ রায় দেববর্মা প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের দ্বারা ঐতিহ্যবাহী আদিবাসী হস্তশিল্প সামগ্রীর প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জনজাতি শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top