News Flash

Image

জাতীয় হস্ততাঁত দিবস পালিত

আগরতলা, ৭ আগস্ট : আজ আগরতলার প্রজ্ঞাভবনে কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রণালয় এবং হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের যৌথ উদ্যোগে নবম জাতীয় হস্ততাঁত দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নয়াদিল্লিতে নবম জাতীয় হস্ততাঁত দিবসের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। নয়াদিল্লিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রজ্ঞাভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন হস্ততাঁত ও হস্তকার উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান বলাই গোস্বামী বলেন, হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প শিল্পীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এতে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় হয়। তিনি বলেন, রাজ্যে ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৫ জন হস্ততাঁত শিল্পী রয়েছেন। বর্তমানে রাজ্যে প্রায় ৯ কোটি টাকার হস্ততাঁত বস্ত্র ও অন্যান্য সামগ্রী বিক্রি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হস্ততাঁত, হস্তকার এবং রেশম শিল্প দপ্তরের অধিকর্তা এস প্রভু, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের আগরতলাস্থিত তন্তুবায় সেবাকেন্দ্রের উপঅধিকর্তা লক্ষণ চন্দ্র বসাক, রেশম শিল্প দপ্তরের যুগ্ম অধিকর্তা নিমাই মুড়াসিং ও হস্তকার সার্ভিস সেন্টারের সহঅধিকর্তা রীমা সোনার। অনুষ্ঠানে এবছর রাজ্য হস্ততাঁত শিল্প, হস্তকারু ও রেশম শিল্পে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের চেক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ আগস্ট থেকে কেন্দ্রীয় সরকার জাতীয় হস্ততাঁত দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top