News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর : জোটশরিক কেপিএ সমর্থন প্রত্যাহার করলেও প্রভাব পড়বে না সরকারে, বলেন মন্ত্রী সাপাম সিং
Image

মণিপুর : জোটশরিক কেপিএ সমর্থন প্রত্যাহার করলেও প্রভাব পড়বে না সরকারে, বলেন মন্ত্রী সাপাম সিং

ইমফল, ৭ আগস্ট (হি.স.) : জোটশরিক কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিএ) সমর্থন প্রত্যাহার করলেও এর কোনও প্রভাব সরকারের ওপর পড়বে না, বলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা সরকারের মুখপাত্র সাপাম রঞ্জন সিং।

গতকাল মণিপুরে নংথমবাম বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে এনডিএভুক্ত নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-শরিক কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিএ)। রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা মোকাবিলায় বীরেন সিং সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সমর্থন প্রত্যাহার সম্পর্কিত এক চিঠি রাজ্যপাল অনুসুইয়া উইকের কাছে পাঠিয়েছিলেন কেপিএ সভাপতি তংমাং হাওপিক।
এরই পরিপ্রেক্ষিতে আজ রাজ্য সরকারের মুখপাত্র সাপাম রঞ্জন বলেন, বীরেন সিং নেতৃত্বাধীন সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কেপিএ-র দুই বিধায়ক বেরিয়ে গেলেও এর কোনও প্রভাব পড়বে না। সরকার নিরাপদেই আছে, থাকবেও।

সাপাম রঞ্জন সিং বলেন, কুকি পিপলস অ্যালায়েন্স যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে, তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের জানানো হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার তাদের দাবির প্রথম দিন থেকেই পৃথক প্রশাসন বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিরুদ্ধে সোচ্চার। কোনও অবস্থাতেই মণিপুরকে টুকরো করতে দেবে না সরকার, দৃঢ়তার সঙ্গে বলেন সাপাম রঞ্জন সিং। তবে সর্ববস্থায় সব মহলকে শান্তি-সম্প্রীতি বজায় রেখে সৌহার্য্রপূর্ণ সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও সমস্যা সমাধান করে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনতে দিবানিশি কাজ করছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, কেপিএ সরকার থেকে সমর্থন করার পর দুই বিধায়ক যথাক্রমে সাইকুলে কিমনিও হাওকিপ হ্যাংশিং এবং সিংগাটের চিনলুনথাঙের আর সরকারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
প্রসঙ্গত, ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপির ৩২ জন বিধায়ক ছাড়াও সমর্থন রয়েছে পাঁচ (৫) এনপিএফ এবং তিন (৩) নির্দলীয় বিধায়কের। এছাড়া বিধানসভায় রয়েছেন বিরোধী কংগ্রেসের পাঁচ, সাত (৭) এনপিপি এবং জেডি (ইউ)-এর ছয় বিধায়ক। তাই এ মুহূর্তে এন বীরেন সিং নেতৃত্বাধীন সরকারকে সংকটমুক্ত বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top