News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিঃ রাজ্যে পাচারের পথে ৮০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার চুরাইবাড়িতে
Image

বহিঃ রাজ্যে পাচারের পথে ৮০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার চুরাইবাড়িতে

আগরতলা, ৭ আগস্ট : ফের বিপুল পরিমান গাঁজা উদ্ধার। দায়িত্ব নিয়েই বড়সড় সাফল্য চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের। ত্রিপুরা থেকে আসাম যাওয়ার পথে চুরাইবাড়ি নাকা পয়েন্টে ১২ চাকার লরি থেকে ৩০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালককে। তার নাম রাধেশ্যাম দুবে(৬০)। উদ্ধারকৃত গাজার বাজার মুল্য ৪০ লক্ষ টাকা বলে অনুমান।

খবরে প্রকাশ, ভারপ্রাপ্ত  কার্যকারক তথা ওসি সমরেশ দাসের কাছে গোপন সুত্রের ভিত্তিতে খবর আসে যে, আগরতলা থেকে শুকনো গাঁজা বোঝাই একটি লরি আসামের উদ্দেশ্যে যাবে। সেই অনুযায়ী চুরাইবাড়ি থানার সামনে ৮ নং জাতীয় সড়কে সোমবার সকাল থেকেই যানবাহন তল্লাশি শুরু হয়। তল্লাশি চলাকালীন সি জি ০৪ এফ ডি ৯৪৮৯ নম্বরের একটি ১২ চাকার লরিতে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ওই লরি থেকে ৪৩ প্যাকেটে ২৯৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। জানা যায়  গাড়ির নাম্বারটি ছত্তিশগড়ের অন্তর্ভুক্ত। গাড়ির চালক রাধেশ্যাম দুবের বাড়ি উত্তর প্রদেশের খুশিগ্রাম জেলার নির্ভয়া গ্রামে। নেশা পাচারে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিনের অভিযানে চুরাইবাড়ি থানার ভারপ্রাপ্ত  কার্যকারক তথা ওসি সমরেশ দাসের সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর বিশ্বজিত দাস সহ চুরাইবাড়ি থানার পুলিশ বাহিনী।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top