News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অতিরিক্ত মুল্য আদায়ের অভিযোগে মহারাজগঞ্জ বাজারের দুটি দোকান বন্ধ করল খাদ্য দপ্তর
Image

অতিরিক্ত মুল্য আদায়ের অভিযোগে মহারাজগঞ্জ বাজারের দুটি দোকান বন্ধ করল খাদ্য দপ্তর

আগরতলা, ৭ আগস্ট : খাদ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বাজারগুলিতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে খাদ্যদপ্তরের আধিকারিকেরা। রাজধানীর বাজারগুলিতে যেন অতিরিক্ত মুল্য আদায় না করতে পারে বিক্রেতারা তার দিকে সজাগ দৃষ্টি রেখেছে দপ্তর। সোমবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানী আগরতলার দুটি দোকান বন্ধ করে দেয় খাদ্য দপ্তরের আধিকারিকেরা। ঘটনার বিবরণে জানা যায়, তাদের কাছে নির্দিষ্ট খবর ছিল রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারের দুটি দোকানে নির্দিষ্ট দাম থেকে অধিক মুল্যে আলু পেঁয়াজের দাম রাখা হচ্ছে। সেই অনুযায়ী ওই দুটি দোকানে অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকেরা। সেখানে গিয়ে তারা প্রথম দোকানীর কাছে দাম বৃদ্ধির কারন জানতে চাইলে তিনি জানান, তিনি যে দোকান থেকে এই আলু ও পেঁয়াজ কিনে এনেছেন সেই দোকান থেকে তার থেকে অধিক দাম রাখা হয়েছে সেই কারনেই তিনি বেশি দামে বিক্রি করছেন। সেই অনুযায়ী, খাদ্য দপ্তরের আধিকারিকেরা অপর দোকানে গেলে দুই দোকানী নিজেদের মধ্যে দাম নিয়ে বচসা শুরু করে। শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খতিয়ে দেখে খাদ্য দপ্তরের আধিকারিকেরা দুটি দোকানকেই বন্ধ করে দেয়। দুই দোকানীকেই মহকুমা শাসকের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা শাসকের গোটা বিষয়টি তদন্ত করে যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য আধিকারিকেরা।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top