News Flash

Image

রায়গঞ্জে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ২

রায়গঞ্জ, ৭ আগস্ট (হি.স.) : উত্তর দিনাজপুরের কালিয়াচকে বিপুল পরিমাণ মাদক সহ দুই যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল লাড্ডু আলম ও সরিফুল ইসলাম। লাড্ডুর বাড়ি বিহারের আরারিয়া এলাকায়।

রবিবার গভীর রাতে কালিয়াচক থেকে বাসে চেপে বাড়ি ফিরছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মোড় এলাকায় ওই বাসে তল্লাশি চালাতেই লাড্ডু আলমের কাছ থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। কোথা থেকে এই মাদক সে নিয়ে আসছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের ১০ মাইল এলাকায় অভিযান চালিয়ে সরিফুল ইসলামের কাছ থেকে ৩৭টি নেশার ইনজেকশন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, তাকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top