News Flash

  • Home
  • দেশ
  • মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় ২৪ যাত্রীর মৃত্যু
Image

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় ২৪ যাত্রীর মৃত্যু

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.) : মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রবিবার প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের সাপ্তাহিক বাজারে যাত্রী বহনকারী একটি মিনিবাস সড়কের বাঁকে উল্টে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মরক্কোর ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি।

মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য ছোট কোচ ও মিনিবাস ব্যবহার করা হয়। সেগুলো সড়কে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়।

গত মার্চ মাসে গ্রামীণ শহর ব্রাচুয়ায় মিনিবাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কৃষি শ্রমিক।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top