News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেলের আশ্বাসে অবরোধ উঠল মুরারই স্টেশনে, দীর্ঘ বিক্ষোভে যাত্রী ভোগান্তি চরমে
Image

রেলের আশ্বাসে অবরোধ উঠল মুরারই স্টেশনে, দীর্ঘ বিক্ষোভে যাত্রী ভোগান্তি চরমে

বীরভূম, ৬ আগস্ট (হি.স.): রেলের তরফে আশ্বাস মিলতেই বীরভূমের মুরারই স্টেশনে উঠল ট্রেন অবরোধ কর্মসূচি। প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস-সহ বিভিন্ন ট্রেন। তবে, দীর্ঘ বিক্ষোভে যাত্রী ভোগান্তিও উঠেছে চরমে। এরইমধ্যে তৃণমূল কংগ্রেস নেত্রীর ‘দাদাগিরি’ও দেখল বীরভূম। মুরারই স্টেশনে প্যানেল রুম থেকে রেলের কর্মীকে বার করে দেন এক তৃণমূল নেত্রী। ফাল্গুনী সিনহা নামে ওই নেত্রী সদ্যসমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মুরারই-১ পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য।

ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল অনেকদিন ধরেই, বহিঃপ্রকাশ হল রবিবার সকালে। রেলের বিরুদ্ধে বিক্ষোভের জেরে বীরভূমে মুরারই রেলস্টেশনে আটকে যায় একাধিক ট্রেন। যার জেরে রবিবার সকাল থেকে যাত্রি ভোগান্তি শুরু হয়। বিক্ষোভের জেরে নলহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। সকাল সাড়ে ৭টা থেকে নলহাটি জংশনে দাঁড়িয়ে ওই এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনের স্টপেজ বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে রবিবার বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ‘মুরারই নাগরিক কমিটি’ নামে ওই সংগঠনের অবরোধের ফলে সকাল থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি জংশনে। পাশাপাশি, মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন।

বিক্ষোভে অংশ নেওয়া নিত্যযাত্রীদের অভিযোগ, করোনার সময় থেকে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হয়। তার পর থেকে বেশির ভাগ ট্রেনই ওই স্টেশনে দাঁড়ায় না। কিন্তু ওই স্টেশন থেকে বহু নিত্যযাত্রীর ট্রেন ধরার থাকে। দিনের পর দিন যাতায়াতের অসুবিধা হচ্ছে তাঁদের। এ নিয়ে রেল কর্তৃপক্ষের ভূমিকায় তাঁরা ক্ষুব্ধ। যাইহোক রেলের আশ্বাস পাওয়ার পর, প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর চলতে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস-সহ বিভিন্ন ট্রেন।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top