News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অফিস চত্বরে দালাল রাজত্ব বন্ধে উদ্যোগী প্রশাসন
Image

অফিস চত্বরে দালাল রাজত্ব বন্ধে উদ্যোগী প্রশাসন

আগরতলা, ৫ আগস্ট : অফিস চত্বরে দালাল রাজত্ব বন্ধ করতে উদ্যোগ নিল লংতরাইভ্যালী মহকুমা প্রশাসন। পিআরটিসি কিংবা জাতি শংসাপত্র যে কোন সরকারি কাগজ তৈরি করতে আমজনতার জন্য মহকুমা অফিসে খোলা হয়েছে নাগরিক পরিষেবা কেন্দ্র। দীর্ঘদিন ধরেই লংতরাইভ্যালী মহকুমা  অফিসে দালালচক্র সক্রিয় ছিল। রেশন কার্ড হউক আর পিআরটিসি যেখোন সরকারি কাগজ করতে এসে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। দিনের পর দিন অফিসে চক্কর লাগিয়েও কাজ হাসিল করা প্রায় অসম্ভব ছিল।  শুধু তারিকের পর তারিখই ভাগ্যে জুটত। অথচ বাড়তি টাকা গুনে দালালদের হাতে কাগজপত্র সঁপে দিলেই ওয়ান টুর মধ্যেই কাম হাসিল। কিন্তু মহকুমা শাসক হিসাবে সুভাষ দত্ত জয়েন করার পর থেকেই দালাল চক্রের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি দেখতে পান নতুন রেশন কার্ড, পিআরটিসি, জাতি শংসাপত্রের জন্য পাহাড়সম আবেদন পড়ে রয়েছে। পেন্ডিং কাজ শেষ করে গ্রামে গ্রামে প্রশাসনিক শিবির করে রেশন কার্ড ও সার্টিফিকেট বিলি করেন। পাশাপাশি সরকারি কোন কাগজ তৈরী করতে দালালদের দ্বারস্থ না হয়ে নিজ উদ্যোগে করার জন্যও আবেদন রাখেন। দূরদূরান্ত থেকে মহকুমা অফিসে এসে সার্টিফিকেট তৈরি করার জন্য যাতে কারো কোন অজুহাতে সময় নষ্ট না হয় তার উদ্যোগ নেন। এরই মধ্যে সুভাষবাবুর বদলির নোটিশ জারি হয়ে যায়। তাই শনিবার বিদায়ই মহাকুমা শাসক হওয়ার একদিন আগেই নতুন আগত মহকুমা শাসক উওম কুমার ভৌমিক কে সঙ্গে নিয়ে  নাগরিক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তাছাড়া সুভাষবাবু বলেন এখন থেকে যেখোন ধরনের সরকারি কাগজ করতে হলে কোন দালাল চক্রের খপ্পরে পড়তে হবে না সাধারণ মানুষকে। এমনকি একটি কাগজ করতে এসে দিনের পর দিন মহকুমা অফিসে চক্কর কাটতে হবে না। নাগরিক পরিষেবা কেন্দ্রে এসে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করলে সেই সার্টিফিকেট নেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হবে।  সেই তারিখে আসলেই নির্দিষ্ট সময়েই তাদের সার্টিফিকেট তারা পেয়ে যাবে। নাগরিক পরিষেবা কেন্দ্র খোলার ফলে যেকোনো সরকারি কাগজ করতে মানুষের কাছে  অনেকটাই সরলীকরণ  হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top