News Flash

  • Home
  • দেশ
  • কৈথলে পৈতৃক জমি না পেয়ে বাবাকে হত্যা ছেলের
Image

কৈথলে পৈতৃক জমি না পেয়ে বাবাকে হত্যা ছেলের

কৈথল,৫ আগস্ট (হি.স) : হরিয়ানার কৈথলে মহকুমা গুহলার বলবেহাদা গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘুমন্ত বাবাকে খুন করল ছেলে। বাবাকে হত্যার পর ঘটনাস্থল থেকে ছেলে পালিয়ে যায়। শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ডিএসপি সুনীল কুমার। মৃতের ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ৪২ বছরের ছেলে বিয়ে করেননি। সে ভেবেছিল তার বাবা যদি তাকে পৈতৃক সম্পত্তি দিতে দেয় তাহলে সে অনায়াসেই বিয়ে করবে। বাবা নাফে সিং তার ছেলেকে জমি ভাগ না করলে তাদের মধ্যে এই নিয়ে বিবাদ বাধে। শুক্রবার তারা রাতে একসঙ্গে খাবার খান। তারপর তারা রোজকার মতো শুয়ে পড়েন। সকালে পাল রামের বড় ভাইয়ের ছেলে চা দিতে গিয়ে দেখে নাফে সিংয়ের শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, গায়ে আঘাতের চিহ্নও রয়েছে। ঘটনাস্থল থেকে পালরাম পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। চিকার স্টেশন ইনচার্জ রাজেশ কুমার জানান, মৃতদেহের ময়নাতদন্তের পর ছেলে পালারামের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। তিনি জানান, পালরামকে গ্রেফতারের পরই হত্যার আসল কারণ জানা যাবে।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top