News Flash

  • Home
  • দিনের খবর
  • বারাণসীর জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার দ্বিতীয় দিন, মুসলিম পক্ষ এবার সন্তুষ্টির কথা জানাল
Image

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার দ্বিতীয় দিন, মুসলিম পক্ষ এবার সন্তুষ্টির কথা জানাল

বারাণসী, ৫ আগস্ট (হি.স.): বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর দ্বিতীয় দিনের বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু হল শনিবার সকাল থেকে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় সমীক্ষার কাজ, যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে শুক্রবারও জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ চালিয়েছে এএসআই।

হিন্দুপক্ষের আইনজীবী সুধীর ত্রিপাঠি বলেছেন, “সকাল ৯টায় সমীক্ষা শুরু হয়…সমীক্ষার আজ দ্বিতীয় দিন…আমরা চাই জনগণ সমীক্ষায় সহযোগিতা করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন হোক…আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি” । আমরা চাই বিষয়টা শীঘ্রই সমাধান করা হোক…সমীক্ষায় সবকিছু পরিষ্কার হয়ে যাবে।” মুসলিম পক্ষও এবার সন্তুষ্টির কথা জানাল। মুসলিম পক্ষের আইনজীবী মমতাজ আহমেদ বলেছেন, “আমরা এএসআই সমীক্ষায় সন্তুষ্ট… গতকাল পর্যন্ত, আমরা অংশগ্রহণ করিনি কিন্তু আজ আমরা সহায়তা করছি।”

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top