ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।হলো না ম্যাচ। কিল্লা মর্ণিং ক্লাব না আসায়। ফলে ওয়াকওভার পেলো ফুলোঝানো ফুটবল ক্লাব। আপাতত আসরে ৪ পয়েন্ট পেয়ে সুজিত ঘোষের দল রয়েছে তৃতীয় স্থানে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা লিগ ফুটবলে। শনিবার নির্ধারিত সময়েই মাঠে উপস্থিত ছিলেন ফুলোঝানো দলের ফুটবলাররা। রেফারি সত্যজিৎ দেবরায় দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও কিল্লা দল না আসায় মাঠ ছেড়ে বেরিয়ে যান। জানা গেছে, জম্পুইজলার বিরুদ্ধে ম্যাচ থেকে ৩ পয়েন্ট কেটে নেওয়ায় এদিন আর মাঠমুখি হয়নি কিল্লার মহিলা ফুটবলাররা। প্রসঙ্গত; রেজিস্ট্রেশন না করিয়েই ভিনরাজ্যের ৫ মহিলা ফুটবলারকে জম্পুইজলার বিরুদ্ধে খেলিয়েছিলো কিল্লা। এরপর জম্পুইজলা থেকে লিখুইত অভিযোগ করার পর শুক্রবার রাতে মহিলা লিগ কমিটির সভায় জম্পুইজলাকে ওই ম্যাচে জয়ী ঘোষনা করা হয়।

না খেলে পিছিয়ে কিল্লা মর্নিং ক্লাব ওয়াকওভার পেয়ে এগিয়ে ফুলো ঝানু
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















