News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরহিত্যে মুঙ্গিয়াকামী ব্লকের প্রত্যন্ত এলাকায় প্রশাসনিক শিবির অনুষ্ঠিত 
Image

মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরহিত্যে মুঙ্গিয়াকামী ব্লকের প্রত্যন্ত এলাকায় প্রশাসনিক শিবির অনুষ্ঠিত 

আগরতলা, ৫ আগস্ট : তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন প্রত্যন্ত এলাকা বলে পরিচিত হাজরাপাড়াতে হয় এক প্রশাসনিক শিবির। শিবিরে উপস্থিত থেকে সকলকে সরকারের সুযোগ সুবিধা গ্রহণের আহ্বান জানান উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী মুঙ্গিয়াকামি  ব্লকের বিডিও সুশীল কুমার রিয়াং ,ডি সি এম সৌরভ দাস,টি এস আর দ্বাদশ বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুজিত সিং সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এর আধিকারিক রা।

মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিআরটিসি ইনকাম সহ বিভিন্ন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলি তাদের উন্নয়নমূলক কর্মসূচি গুলি মানুষের সামনে তুলে ধরেন। মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার জন্যে লোনের ফর্ম প্রদান করা এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চিকিৎসা শিবির করা হয়।

এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা জানান এলাকার মানুষগণ যেন সরকারি সমস্ত সুযোগ-সুবিধা সার্টিফিকেট গুলি পেতে দূরে ছুটে যেতে না হয় তার জন্য এইরুপ প্রশাসনিক শিবির প্রতিনিয়ত জারি থাকবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top