News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনৈতিক হিংসার জেরে ড্রাগন ফলের বাগান ধ্বংসের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে 
Image

রাজনৈতিক হিংসার জেরে ড্রাগন ফলের বাগান ধ্বংসের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে 

আগরতলা, ৪ আগস্ট : রাজনৈতিক হিংসার জেরে ধ্বংস হল ড্রাগন ফলের বাগান। রাজনীতি  প্রতিহিংসা চরিতার্থ করার কারনেই ধ্বংস করা হয়েছে ফলের বাগান। এমনই অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষক মনোরঞ্জন দেববর্মা। 

মোহনপুর বিধানসভার দেবাপুর গ্রামের নিবাসী মনোরঞ্জন দেববর্মা। স্থানীয় সূত্রে খবর , এলাকার অনেকেই গাঁজা চাষে পয়সা কামানোর পথ বেছে নিয়েছে। কিন্তু মনোরঞ্জন ড্রাগন চাষ, ফুল চাষের মধ্য দিয়ে নিজের রোজগার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি সহযোগিতায় গড়ে তুলেছেন ড্রাগন ফলের বাগান। মনোরঞ্জন দেববর্মা বলেন তিনি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী। এই কারণেই প্রতিবেশী তিপ্রা মাথা দলের সমর্থিত দুষ্কৃতীরা উনার বাগান কেটে ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যেই অমিত দেববর্মা, রোহন দেববর্মা, সুনীল দেববর্মা, অভিজিত দেববর্মা, সাহিল দেববর্মাদের বিরুদ্ধে সিধাই থানায় অভিযোগ দায়ের করেছেন মনোরঞ্জন। কিন্তু অভিযোগ করার পর ২৪ ঘন্টা অতিবাহিত হলেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন মনোরঞ্জন। তিনি বলেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার কারণে বর্তমানে মনোরঞ্জনকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে অভিযুক্তরা। স্থানীয় জনতাদের পাশাপাশি মনোরঞ্জন দেববর্মা দাবী করেন এই  ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ। তবে ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top