News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা প্রবেশের পথে আটক অবৈধ রাসায়নিক সার
Image

ত্রিপুরা প্রবেশের পথে আটক অবৈধ রাসায়নিক সার

আগরতলা, ৪ আগস্ট : ত্রিপুরা প্রবেশের পথে মিনি লরি থেকে নব্বই বস্তা অবৈধ রাসায়নিক সার বাজেয়াপ্ত করল অসমের করিমগঞ্জ জেলার কাঁঠালতলী ফাড়ির পুলিশ। সাথে আটক করা হয়েছে রাজ্যের এক লরি চালক ও সহ চালককে।জানা গেছে কাঁঠালতলী পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আশিষ মোহন্তের কাছে গোপন খবর আসে বেশ কিছু রাসায়নিক সার অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করবে। সেই মোতাবেক কাঠালতলি বাজারে ওৎপেতে বসে ছিল অসম পুলিশ। অবশেষে বৃহস্পতিবার কাকভোরে TR-05-D/1864 নম্বরের একটি মিনি লরি(বলেরো) কাঠালতলি বাজারে বিকল্প জাতীয় সড়ক দিয়ে প্রবেশ করলে লরিটি দাড় করায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। পরে ঐ লরিতে তাল্লাশি চালিয়ে নব্বই বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাথে লরি চালক জিয়াব উদ্দিনকে ও সহ চালক দেবব্রত দেবকে আটক করা হয়। চালকের বাড়ি ত্রিপুরার উত্তর জেলার প্রেমতলায় এবং সহ চালকের বাড়ি উত্তর জেলার চুরাইবাড়িতে বলে জানা গেছে। তাদের কাছ থেকে সারের কোনও বৈধ কাগজ পত্র পায়নি পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে এই সার সমূহ ত্রিপুরায় পাচারের উদ্দেশ‍্যে নিয়ে আসছিল। বর্তমানে চালক ও সহচালককে অসম পুলিশের হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top