News Flash

  • Home
  • দেশ
  • আসানসোলে জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ
Image

আসানসোলে জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ

আসানসোল, ৪ আগস্ট (হি. স.) : আসানসোলের কুলটি থানা এলাকায় দুদিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল জঙ্গল থেকে। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুরেন্দ্র টুডু (৪২)। কুলটি থানার বৃন্দাধাওড়ার বাসিন্দা ছিলেন তিনি। এদিন আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কাউকে কিছু না বলে সুরেন্দ্র টুডু বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর এদিন সকালে বাড়ির অদূরে একটা জঙ্গলে গাছে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় সুরেন্দ্রকে দেখতে পান এলাকার বাসিন্দারা। তাঁরা কুলটি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই যুবক কোনও মানসিক অবসাদে ভুগছিল। যে কারণে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top