News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাণিজ্যিকভাবে পাম গাছের চাষ করলে ত্রিপুরার কৃষকরা লাভবান হবেন : কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী
Image

বাণিজ্যিকভাবে পাম গাছের চাষ করলে ত্রিপুরার কৃষকরা লাভবান হবেন : কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট (হি. স.): ত্রিপুরায় পাম অয়েলের ব্যাপক চাহিদা রয়েছে। তাই পাম অয়েলকে ভিত্তি করে দেশের ও রাজ্যের মানুষকে আত্মনির্ভর করার জন্য পাম অয়েল প্ল্যান্টেশন করা হচ্ছে। আজ জিরানীয়া মহকুমার বেলবাড়ি ব্লকে শান্তিনগর ভিলেজে এক মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচির উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী প্রথমে পাম গাছের চারায় জল সিঞ্চন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দফতরের উদ্যোগে এবং পতঞ্জলী ফুড লিমিটেডের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, বাণিজ্যিকভাবে পাম গাছের চাষ করলে কৃষকরা লাভবান হবেন। রাজ্যের সব অংশের মানুষের কল্যাণে সরকার আন্তরিভাবে কাজ করছে। গ্রাম ও শহরের সার্বিক বিকাশ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। উদ্বোধনী অনুষ্ঠানের পর কৃষিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, রাজ্যের পাহাড়ী এলাকায় এখনো অনেক জমি খালি পড়ে রয়েছে। এই জমিগুলিকে কাজে লাগিয়ে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এজন্য অর্থকরী ফসল উৎপাদনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, একটি পাম গাছ পূর্ণতা পেতে চার বছর সময় লাগে। এই চার বছর সুবিধাভোগীকে প্রতি হেক্টরে এক লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে। এই এলাকার এম টেক পাশ করা শিক্ষিত যুবক রোসেন দেববর্মা তার তিন হেক্টর জমিতে পাম গাছের বাগান করেছেন। এটা একটা দৃষ্টান্ত। অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিধায়ক বিশ্বজিৎ কলই বলেন, রাজ্যে পাম অয়েল প্ল্যান্টেশনের কর্মসূচি একটি সময় উপযোগী পদক্ষেপ। গ্রামীণ এলাকার জমিগুলিকে পাম চাষের আওতায় আনলে জনজাতি অংশের মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, সারা ভারতে ২৫ জুলাই থেকে মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচি শুরু হয়েছে। আগামীকাল এই কর্মসূচি সমাপ্ত হবে। তারই অঙ্গ হিসেবে আজ শান্তিনগর ভিলেজে মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পতঞ্জলী ফুড লিমিটেডের পক্ষে ড. সুভাষ ভট্টাচার্য ও এমডিসি গনেশ দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ দফতরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অধিকর্তা শরদিন্দু দাস, বেলবাড়ি বিএসি’র চেয়ারম্যান রোকেন দেববর্মা, সমাজসেবী রবীন্দ্র দেববর্মা প্রমুখ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জিরানীয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস। অনুষ্ঠান শেষে অতিথিগণ পাম গাছ রোপন করেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top