News Flash

  • Home
  • দেশ
  • (সংশোধন) বেহালায় লরির ধাক্কায় মৃত্যু শিশু; আগুনে পুড়ল পুলিশের গাড়ি, গ্রেফতার চালক
Image

(সংশোধন) বেহালায় লরির ধাক্কায় মৃত্যু শিশু; আগুনে পুড়ল পুলিশের গাড়ি, গ্রেফতার চালক

কলকাতা, ৪ আগস্ট (হি.স.): বেহালায় মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ হারাল বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের এক পড়ুয়া। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বেহালায়। মৃতদেহ আটকে রেখে চলতে থাকে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর, গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে শিশুর বাবার।

এদিকে ঘটনার প্রতিবাদে পড়ুয়ার মৃতদেহ আটকে রেখে চলছে তুমুল বিক্ষোভ। পুলিশের গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ ডায়মন্ড হারবার রোড। পুরসভার লরির বিরুদ্ধে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে। ট্রাফিকের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। তাঁদের অভিযোগ, ট্রাফিকের কোনও সিস্টেম নেই।।পরে হাওড়ার জগাছার বাবলাতলায় কোনা এক্সপ্রেসওয়ে থেকে ওই লরির চালককে আটক করেছে হাওড়া ট্র্যাফিক পুলিশ। তাকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ে ধরে লরিটি নিয়ে পালাচ্ছিল ওই চালক। বাবলাতলার কাছে তাঁকে আটক করা হয়।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top