News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ বিশালগড়ে

বিশালগড়, ৪ আগস্ট : পানীয় জলের দাবিতে বিশালগড় বাইপাস সড়ক অবরোধ করলো মধ্যলক্ষ্মীবিল গ্ৰাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের প্রমিলা বাহিনী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। বিশালগড়ে বিজেপির ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস আশ্বাস দিয়েছেন ওই এলাকায় প্রতিনিয়ত জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

এলাকাবাাসীর অভিযোগ, কয়েক মাস আগে রাস্তা মেরামত করতে গিয়ে রাস্তার পাশে থাকা জলের পাইপ লাইন ফেঁটে যায়। যার জন্য বিগত তিন চার মাস ধরে জলের অসুবিধায় ভুগছেন মধ্যলক্ষ্মীবিল পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘ দিন ধরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন সাড়া না পেয়ে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় বিশালগড় বাইপাস সড়ক অবরোধ করেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top