News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক অ্যাথলেটিক্স আসরে পদক জয় ত্রিপুরার মধুমিতার
Image

আন্তর্জাতিক অ্যাথলেটিক্স আসরে পদক জয় ত্রিপুরার মধুমিতার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।।সোনার মেয়ের ট্র‌্যাক অ্যান্ড ফিল্ডে ঝড়। আর তাতেই দেশকে এনে দিলেন ব্রোঞ্জ পদক। ১০০ মিটার স্প্রিন্টে। বিশ্ব পুলিস এবং ফায়ারম্যান অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। কানাডার মনিটাবোতে ১-‌৬ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে আসর। তাতে দেশের হয়ে অংশ নিয়েছিলেন ভূপাল সি আই এস এফে কর্মরত মধুমিতা দেব। ওই ইভেন্টে স্বর্ণ এবং রৌপ্য পদক জয় করেন যথাক্রমে ভারতের বিজয় কুমারা এবং রোমানিয়ার অ্যাথলিট। খোয়াই জেলার রোতিয়ার কৃষিজীবি পরিবারের মেয়ে মধুমিতা চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করার সময় ভর্তি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুলে। রাজ্যের স্বনামধন্য অ্যাথলেটিক্স কোচ তথা প্রাক্তন ক্রীড়া আধিকারিক স্বপন সাহা ঘষে মেজে তৈরী করেন সোনার মেয়েকে। জাতীয় আসরে ত্রিপুরাকে বহু পদক এনে দেওয়ার পর খেলো ইন্ডিয়া স্কিমে জায়গা পায় সে। প্রয়াত প্রবীর দেবের এক ছেলে এবং মেয়ের বড় মধুমিতা খেলো ইন্ডিয়া স্কিমে থাকা কালিন যোগ দেন ভূপাল সি আই এস এফে। দেশের পাশাপাশি রাজ্যের নাম উজ্জ্বল করা ছাত্রীর সাফল্যে খুশি কোচ স্বপন সাহা। এক সাক্ষাৎকারে প্রাক্তন ওই কোচ বলেন,”প্রতি নিয়তই উজ্জল থেকে উজ্জলতর হয়ে উঠছে সে। বিশ্বাস করি অলিম্পিকেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এবং দেশকে পদক এনে দেবেই”। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষ থেকেও শিক্ষক, শিক্ষিকা এবং প্রশিক্ষকরা অভিনন্দনবার্তা পাঠিয়েছেন সোনার মেয়েকে।‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top