News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে এস এম কাপ অনূর্ধ্ব-১৪ জয় দিয়ে শুরু সুধন্য স্মৃতি স্কুলের
Image

সাব্রুমে এস এম কাপ অনূর্ধ্ব-১৪ জয় দিয়ে শুরু সুধন্য স্মৃতি স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।। জয় দিয়ে দারুন শুরু সিপাহীজলা জেলার সুধন্য দেববর্মা দ্বাদশ শ্রেণী স্কুলের। সাব্রুমে আয়োজিত অনূর্ধ্ব-১৪ এস এম কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৮-০ গোলে দারুন জয় পেয়েছে সিপাহীজলা জেলার অংশগ্রহণকারী সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল দল। হারিয়েছে উত্তর জেলার হলি ক্রস স্কুল দলকে। বিজয়ী দলের পক্ষে জেমিন দেববর্মা দুটো গোল করে। এছাড়া বিশু নাথ ত্রিপুরা, রাসেল দেববর্মা, মাসিয়া দেববর্মা, বিজয় দেববর্মা, খাবাই দেববর্মা ও কিষান দেববর্মা প্রত্যেকে একটি করে গোল করে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অরিন্দম মজুমদার, চরণ মাদ্রাজি, সত্যজিৎ চাকমা ও মোহন মিয়া। উল্লেখ্য, প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক মইলাফ্রু মগ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ‌ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা মিহির শীল স্বাগত ভাষণ রাখেন। আটটি জেলা থেকে ১২৫ জন ফুটবলারের পাশাপাশি টিম অফিসিয়াল ও টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে আরো প্রায় ৩০ জনের উপস্থিতিতে এসএমকাপ ফুটবল ঘিরে অত্রাঞ্চলে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top