News Flash

  • Home
  • দেশ
  • রামনবমীর শোভাযাত্রায় অশান্থির তদন্তে একই সঙ্গে এনআইএ, সিআইডি
Image

রামনবমীর শোভাযাত্রায় অশান্থির তদন্তে একই সঙ্গে এনআইএ, সিআইডি

হাওড়া, ৩ আগস্ট (হি. স.) : কয়েক মাস আগে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে নজিরবিহীন অশান্তির ঘটনা ঘটেছিল দেশ জুড়ে। হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া-সহ রাজ্যের কয়েকটি এলাকাতেও অশান্তি হয়। সেই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। ওই অশান্তির তদন্তে বৃহস্পতিবার শিবপুর থানায় পৌঁছল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র দল। তার কিছু পরেই শিবপুর থানায় পৌঁছেছে সিআইডি-র একটি দলও।

শিবপুর থানার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ এনআইএর তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছয় শিবপুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানা থেকে তাঁরা বিভিন্ন তথ্য, নমুনা এবং অশান্তির পর যে সব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল, তা সংগ্রহ করবেন। এনআইএ-র দল পৌঁছনোর কিছু ক্ষণের মধ্যেই শিবপুর থানায় যায় সিআইডির একটি দলও।

রামনবমীর মিছিলে অশান্তির তদন্ত করছিল সিআইডি। তবে এ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএকে দিয়ে তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা করেন তিনি।

গত ১০ এপ্রিল সেই মামলার শুনানিতে হাই কোর্টে এনআইএ জানিয়ে দেয়, তারা ওই অশান্তির ঘটনাগুলির তদন্ত করতে প্রস্তুত। এর পর ওই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (বর্তমানে প্রধান বিচারপতি) এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top