News Flash

  • Home
  • খেলা
  • এসএমকাপ মহিলা ফুটবলে মেহাক মুন্ডার হ্যাটট্রিক

এসএমকাপ মহিলা ফুটবলে মেহাক মুন্ডার হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট।। মেহাক মুন্ডার দুর্দান্ত হ্যাটট্রিক। মহিলা ফুটবলে দারুন নজর কেড়ে নিয়েছে ধলাইয়ের খেলোয়াড় মেহাক মুন্ডা। জিরানিয়ার শচীন্দ্র নগর হাই স্কুল মাঠে আজ, বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী এস এম কাপ মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ৫-০ গোলে দুর্দান্ত জয় পেয়েছে ধলাই জেলা দল। বিজয়ী দলের পক্ষে মেহাক মুন্ডা দারুন খেলা উপহার দিয়ে হ্যাটট্রিক করে নেয়। তাছাড়া বিনতি কৈর্বত্ত ও সুচিত্রা গৌড় একটি করে গোল করেছে। পক্ষান্তরে উত্তর জেলা দলের মেয়েরা গোল পরিশোধের তেমন সুযোগ করতে পারেনি। আগামীকাল মূল পর্বের খেলার পর ৫ আগস্ট হবে ফাইনাল ম্যাচ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top