News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘চাকরি হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না’, দাবি শুভেন্দুর
Image

‘চাকরি হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না’, দাবি শুভেন্দুর

কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : চাকরি প্রার্থীদের বিক্ষোভের দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুবাবু বলেন, ‘চাকরি হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না।’

একদিকে যখন নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্যের শাসকদল, ঠিক তখনই তোপ দাগলেন শুভেন্দুবাবু। প্রসঙ্গত, নিয়োগের দাবি নিয়ে মাসের পর মাস শহরের রাজপথে দাবি জানিয়ে এসেছে চাকরি প্রার্থীরা। তৃতীয় বার সরকার গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে কর্মসংস্থানই প্রধান লক্ষ্য হিসেবে জানিয়েছিলেন। কিন্তু একুশের সেই বিপুল জয়ের পর ইতিমধ্য়েই পঞ্চায়েত ভোটেও হয়ে গিয়েছে সবুজ ঝড়। আর সামনেই লোকসভা নির্বাচন। ঠিক এমনই এক সময় মমতাকে তোপ দাগলেন তিনি।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘তৃণমূল কংগ্রেস সংসদীয় ব্যবস্থায় বিশ্বাসী নয়। বিধানসভায় জনস্বার্থের বিষয় তুলে ধরতে দেওয়া হচ্ছে না। চাকরি হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না। মূল্যবৃদ্ধিতে নাজেহাল, অথচ কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না রাজ্য। নবান্নতে বসে তৃণমূলের দলীয় কর্মসূচি ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতির জেরে ইতিমধ্যেই একের পর এক বিস্ফোরক তথ্য তদন্ত সূত্রে উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। নতুন করে নিয়োগের কথাও উঠেছে। কিন্তু কবে তা ফলপ্রসু হবে, এটাই বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের। মাসের পর মাস অতিবাহিত হলেও নিয়োগ দুর্নীতির জালে আটকে একের পর এক ইস্যু।সদ্য এসএলএসটি চাকরিপ্রার্থীও প্রতিবাদ জানিয়েছিল। বিরোধীদের বৈঠকের দিনেই রাজপথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা। ব্যাঙ্গালোরে মোদি-বিরোধী বৈঠকের দিনেই তৃণমূল সরকারের উপর চাপ বাড়াতে নতুন রণকৌশল নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top