News Flash

  • Home
  • দিনের খবর
  • তিলোত্তমায় দাপট কমল বৃষ্টির; মেঘলা আকাশে মনোরমই আবহাওয়া, ফের বাড়বে গরম
Image

তিলোত্তমায় দাপট কমল বৃষ্টির; মেঘলা আকাশে মনোরমই আবহাওয়া, ফের বাড়বে গরম

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): নিম্নচাপ সরতেই বৃষ্টির দাপটও কমে গিয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির আর দেখা মেলেনি, মাঝেমধ্যেই উঁকি দিয়েছে সূর্য। আবার লুকিয়েছে মেঘের আড়ালে। মোটামুটিভাবে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আবহাওয়া এদিন সকালের দিকে ছিল মনোরম। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন সকালে ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘনীভূত নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, আগামী ২৪ ঘন্টায় সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি থামলেও, পুরুলিয়া-সহ পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও তার পর থেকে ধীরে ধীরে আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। কলকাতায় আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহবিদরা জানিয়েছেন, শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। আর তাই পুনরায় বাড়তে পারে গরম।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top