News Flash

  • Home
  • দিনের খবর
  • টোম্যাটোর দাম নিয়ে চিন্তা ক্রমশ আকাশ ছুঁয়ে ফেলছে গৃহস্থের
Image

টোম্যাটোর দাম নিয়ে চিন্তা ক্রমশ আকাশ ছুঁয়ে ফেলছে গৃহস্থের

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি. স.) : গগনচুম্বী দামের জেরে খাবার পাতে ক্রমশ কমছে টোম্যাটো। এ বার পাইকারি বাজারের আশঙ্কা, আগামি দিনে ৩০০ টাকা ছুঁতে পারে ‘লাল সোনা’র দাম। এমন লাগামছাড়া দাম বৃদ্ধির কারণ হিসাবে টোম্যাটো উৎপাদনকারী রাজ্যগুলিতে অতি বৃষ্টির দোহাই দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার টোম্যাটোর খুচরো দর ছিল ২০৩ টাকা প্রতি কেজি। বৃহস্পতিবার অবশ্য কেজিতে ১০ টাকা দাম কমেছে। কিন্তু আগামিদিনে টোম্যাটোর দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। এর একমাত্র কারণ, জোগানের অভাব। আনাজ ব্যবসায়ীদের দাবি, ‘হিমাচলে ধস এবং অতিবৃষ্টির জেরে সব্জি পরিবহণে বিরাট সমস্যা হচ্ছে। তাই এই হাল।

গত এক মাসেরও বেশি সময় ধরে টোম্যাটো কিনতে গিয়ে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি দেখে পাইকারি বাজারের লোকজন যে ইঙ্গিত পাচ্ছেন, তাতে আগামি দিনেও দাম কমার বদলে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা মনে দানা বাঁধছে। একই অবস্থা ক্যাপসিকামের দামের ক্ষেত্রেও। যদিও বুধবার রাজধানী দিল্লিতে মাদার ডেয়ারি টোম্যাটো বিক্রি করেছে কেজি প্রতি ২৫৯ টাকা দরে। দিল্লির আজ়াদপুর টোম্যাটো অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কৌশিক বলেন, ‘‘শেষ তিন দিনে টোম্যাটোর আমদানি অনেকটা কমে গিয়েছে। কারণ, অতি বৃষ্টির জেরে ফসল নষ্ট হয়েছে প্রচুর।’’ তাঁর আশঙ্কা পরিস্থিতি রাতারাতি বদল না হলে খোলা বাজারে টোম্যাটোর দাম কেজি প্রতি ৩০০ টাকা ছুঁয়ে ফেলতে পারে। সে ক্ষেত্রে পকেটে বাড়তি চাপের জন্য প্রস্তুত থাকুন গৃহস্থ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top