News Flash

Image

মানিকের বিরুদ্ধে এখনই চার্জ গঠন করছে না ইডি

কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : নিজেদের অবস্থান থেকে সরল ইডি। আদালতে অভিযুক্ত শিক্ষাকর্তা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ গঠন করার পিটিশন বা আবেদন ফিরিয়ে নিল তারা। ইডির আইনজীবী পরবর্তী একটি দিন চাইল আদালতের কাছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথমে আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে চেয়ে আবেদন করতে চেয়েছিল ইডি। কিন্তু তারপর তারা তাদের অবস্থান থেকে সরে আসে। নিয়োগ দুর্নীতিতে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের গতিপ্রকৃতি দেখে পরবর্তী দিনে চার্জ গঠন হতে পারে ইডির তরফে।

বৃহস্পতিবার আলিপুর আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মামলার শুনানি ছিল। শুনানিতে নাটকীয় পট পরিবর্তন ঘটে। এদিনের শুনানিতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তারা চার্জ গঠন করতে চায় ইডি। বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলেন,তদন্ত শেষ হয়ে গেলে রিপোর্ট জমা দিন। এরপরই ইডির আইনজীবী আদালতে জানান, চার্জশিট গঠনের আবেদনটাই তারা রাখছে না।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top