News Flash

  • Home
  • দেশ
  • লোকসভায় দিল্লি পরিষেবা বিল উত্থাপন, অমিত শাহ বললেন দেশ ও দিল্লির স্বার্থ দেখে বিরোধিতা করা উচিত
Image

লোকসভায় দিল্লি পরিষেবা বিল উত্থাপন, অমিত শাহ বললেন দেশ ও দিল্লির স্বার্থ দেখে বিরোধিতা করা উচিত

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): বিবেচনা ও পাসের জন্য বৃহস্পতিবার লোকসভায় উত্থাপন করা হয়েছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লির সরকার (সংশোধন) বিল, ২০২৩। এ বিষয়ে লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “সংবিধানে এমন বিধান রয়েছে যা কেন্দ্রকে দিল্লির জন্য আইন তৈরি করার অনুমতি দেয়।”

অমিত শাহ এদিন বলেছেন, পন্ডিত জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, রাজাজি, রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর আম্বেদকর দিল্লিকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার বিরোধিতা করেছিলেন।…আমি বিরোধী সাংসদদের অনুরোধ করছি, জোটের কথা নয়, দেশ ও দিল্লি নিয়ে ভাবুন আপনারা। (বিরোধীরা) জোট গঠনের পরেও, নরেন্দ্র মোদী পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন।
অমিত শাহকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন বলেছেন, “যখন আপনার প্রয়োজন হয়, তখন আপনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাহায্য নেন। আপনি যদি সত্যিই নেহরুর সাহায্য নিতেন, তাহলে দেশ মণিপুর ও হরিয়ানার এই পরিস্থিতির সাক্ষী থাকত না।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top