News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরিবহনের বকেয়া টাকার দাবীতে পথ অবরোধে অবরুদ্ধ কোলিয়ারী ও রাজ্য সড়ক
Image

পরিবহনের বকেয়া টাকার দাবীতে পথ অবরোধে অবরুদ্ধ কোলিয়ারী ও রাজ্য সড়ক

বাঁকুড়া, ৩ জুলাই (হি. স.) : পরিবহনের বকেয়া টাকার দাবীতে অবরোধের জেরে কয়লাখনি ও বাঁকুড়া দূর্গাপুর ৯নং রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বড়জোড়া থানার আই সি র হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। ট্রান্স দামোদর খোলামুখ খনির কয়লা পরিবহন সংস্থা ট্রান্স দামোদর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির ডাকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ করার আগে কোলিয়ারি কর্তৃপক্ষ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে তাদের বকেয়া পরিবহনের টাকা মিটিয়ে দেওয়ার জন্য লিখিত ভাবে জানিয়েছিলেন পরিবহন সংস্থার কর্তারা। তাদের দেওয়া সময় সীমা পেরিয়ে গেলেও তাদের বকেয়া না মেটানোর জন্যই এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ট্রান্স দামোদর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অশোক ব্যানার্জী।

তিনি বলেন, কোলিয়ারি কর্তৃপক্ষ তাদের কর্মী ও আধিকারিকদের মাসের ১ তারিখ হলেই তাদের মাইনে প্রদান করে। আমাদের গাড়ির চালক খালাসিরাও তো তাই আশা করে। পাশাপাশি এখানে যারা কয়লা উত্তোলনকারি ঠিকা সংস্থার কর্মী তারাও মাসের ১০ তারিখের মধ্যে তাদের মাস মাইনে পেয়ে পরিবারের প্রয়োজন মেটাতে পারেন। কিন্তু এখানে সেদিকে নজর নেই কর্তৃপক্ষের। নিজেদের সমস্যা মিটে গেলেই হল। অশোক ব্যানার্জীর দাবি জুন মাসের পরিবহন বাবদ পাওনা টাকা এখনও মেটায়নি। আমরা কর্মীদের মাইনে দিতে পারছিনা। গাড়ির খরচ বাবদ সংশ্লিষ্ট তেল পাম্প, গ্যারাজ, স্পেয়ার পার্টস দোকানের ধার মেটাতেও পারছি না। সবাই আমাদের তাগাদা দিচ্ছে। কর্তৃপক্ষকে বারবার বলেও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তার উপর বসে প্রতিবাদ করতে হচ্ছে। তিনি বলেন বড়জোড়ার আইসি আশ্বাস দিয়েছেন ২ দিনের মধ্যে ডিপিএল কর্তৃপক্ষ ও কয়লা উত্তোলনকারী সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। তাই তারা এদিন আন্দোলন থেকে সরে এলেও বকেয়া সমস্ত পাওনা না মেটালে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top