News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘প্লাস্টিক’ চাল নিয়ে বিধানসভায় চাঞ্চল্যকর দাবি বিজেপির
Image

‘প্লাস্টিক’ চাল নিয়ে বিধানসভায় চাঞ্চল্যকর দাবি বিজেপির

কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : রেশনে দেওয়া হচ্ছে ‘প্লাস্টিক’ চাল! এবার বিধানসভায় চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের। যদিও বিজেপি বিধায়কের এই দাবিকে নস্যাৎ করেছে তৃণমূলের মন্ত্রী। বিধানসভায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ”আমরা পুষ্টিকর ফর্টিফায়েড চাল দিচ্ছি।                                                

তাপসী মণ্ডলের দাবির বিরুদ্ধে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্লাস্টিক চালের ধারণা থেকে সরে আসুন। পুষ্টিকর ফর্টিফায়েড চাল নিয়ে প্রচার করুন। ‘। বিধানসভায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘পুষ্টিকর ফর্টফায়েড চাল নিয়ে প্রচার করুন’।
বিজ্ঞান বলে, ভাত হল কার্বোহার্ড্রেট। সেটির সঙ্গে প্লাস্টিক মেশালে যখন ফুটন্ত জলে দেওয়ায় হবে তখন তা প্লাস্টিকের মতো ইলাস্টিক হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্লাস্টিক গলানো হলে সেটা তরলে রূপান্তরিত হয় অথবা তার আকার আকৃতির পরিবতর্ন হয়ে যায়। সেটি যদি প্লাস্টিক চালও হয় তার আকার রান্নার পর ভাতের আকারে থাকার কথা নয়।
ফর্টিফায়েড চাল কী? ধান থেকে চাল তৈরির সময় চালের মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ বাদ পড়ে যায়। এর ফলে চালের পুষ্টিগুণ কিছুটা কমে যায়। ‘ফর্টিফিকেশন’ পদ্ধতিতে সেই ভিটামিন, খনিজ পদার্থ আবার চালে যুক্ত করা সম্ভব। সেই চালের ভাত খেলে অনেক বেশি পুষ্টিগুণ পাওয়া যায়, এর আগে খাদ্য দফতর সূত্রে এমনটাই জানান হয়েছিল।
চালের থেকে আকারে বেশ কিছুটা বড় ও পুরু এই বিশেষ ধরনের কণা দেখে সেগুলি প্লাস্টিক চাল বলে এর আগেও আশঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক স্কুল-অঙ্গনওয়াড়ির কর্মীরা। সেই সময় জেলা প্রশাসন সূত্রে খবর আসে, বড় আকারের ওই চালের দানাগুলি আসলে ফর্টিফায়েড রাইস।
এর মধ্যে রয়েছে আয়োডিন, ভিটামিন বি-১২, ফলিক অ্যাসিড, আয়রন। চালের ওপর ভিটামিন ও খনিজের আবরণ দিয়ে তৈরি হয় ফর্টিফায়েড রাইস। পুষ্টিগুণ বাড়াতেই চালের মধ্যে কিছু সংখ্যক ফর্টিফায়েড রাইস মিশিয়ে বিলি করা হচ্ছে, এমনটাই দাবি করা হয়েছিল।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top