News Flash

  • Home
  • দেশ
  • পুনেতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃত ১, আহত আরও ১ জন
Image

পুনেতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃত ১, আহত আরও ১ জন

মুম্বই, ৩ আগস্ট (হি.স.): দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, পুনে জেলার মুম্বই-পুনে মহাসড়কের বোরঘাট এলাকায়। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৮টা নাগাদ মুম্বই-পুনে হাইওয়েতে বোরঘাট পুলিশ পোস্টের কাছে দুটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাকের চালকের মৃত্যু হয়েছে, অপর ট্রাক চালক আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্থ একটি ট্রাকে কাঁচ বোঝাই করা ছিল, যেগুলো হাইওয়েতে পড়ে যায়। তারফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সেখান থেকে কিছুটা দূরে একটি কন্টেনার ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই, তবে বুধবার এলাকায় ওই কারণে প্রচুর যানজট তৈরি হয়। বুধ, বৃহস্পতি টানা দুদিন এই রাস্তায় দুর্ঘটনার ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। 

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top