News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা : উদয়পুর কলেজে উচ্চমাধ্যমিক-উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভরতির দাবিতে এবিভিপির বিক্ষোভ প্রদর্শন
Image

ত্রিপুরা : উদয়পুর কলেজে উচ্চমাধ্যমিক-উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভরতির দাবিতে এবিভিপির বিক্ষোভ প্রদর্শন

উদয়পুর (ত্রিপুরা), ২ আগস্ট (হি.স.) : শিক্ষার অধিকার থেকে ছাত্রছাত্রীদের বঞ্চিত করার অভিযোগে আজ বুধবার গোমতি জেলার অন্তর্গত রাধাকিশোরপুরে অবস্থিত উদয়পুর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে ঘেরাও করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর কার্যকর্তারা।

এবিভিপির অভিযোগ, চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয়ে ভরতি হওয়ার সুযোগ পায়নি। এ নিয়ে একের পর এক আন্দোলন সংগঠিত করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাতেও কাজ হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ বারবার বলছেন, আসন সংখ্যা কম থাকায় ছাত্রছাত্রীদের ভরতি হতে সুযোগ করে দিতে পারছেন না তাঁরা।

অভিয়োগ, উদয়পুর মহকুমার প্রায় ৫০০-এর বেশি ছাত্রছাত্রী এখনও কলেজে ভরতি হতে পারেনি। এই বিষয়টি কোনওভাবেই মেনে নিতে পারছেন না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। তাই তাঁরা আজ প্রায় এক হাজার কার্যকর্তা কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কলেজের অধ্যক্ষের কক্ষ ঘেরাও করে রাখেন।

এবিভিপির এক প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষের কাছে তাঁদের দাবি নিয়ে হাজির হয়। তাঁদের দাবি, উদয়পুর মহকুমার যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের সকলকে কলেজে ভরতির সুযোগ করে দিতে হবে। তা না-হলে তাঁরা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top