News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবশেষে বিচার পেল ১২ বছরের নির্যাতিতা, ধর্ষক সৎ বাবার ২০ বছরের সশ্রম কারাদণ্ড
Image

অবশেষে বিচার পেল ১২ বছরের নির্যাতিতা, ধর্ষক সৎ বাবার ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট।। অবশেষে বিচার পেল ১২ বছরের নাবালিকা। ধর্ষক সৎ বাবার ২০ বছরের সশ্রম কারাদণ্ড রায় দিয়েছে আদালত। 

গত ১ জুন ২০২২ বিকাল ৫টা নাগাদ নির্যাতিতার মা ১২ বছরের মেয়েকে তার দ্বিতীয় স্বামীর কাছে ভট্টপুকুরস্থিত ভাড়া বাড়িতে রেখে কাজে চলে গেছিলেন। নির্যাতিতা নাবালিকার মা হাপানিয়া টিএমসি হাসপাতালে সাফাই কর্মীর কাজ করতেন। সেই সুযোগে অভিযুক্ত অমর নমঃ(৩৫) পিতা- মৃত নিকুঞ্জ নমঃ অর্থাৎ নির্যাতিতার সৎ বাবা রাত প্রায় ১০ টা নাগাদ ১২ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করেন।

তার বিরুদ্ধে নির্যাতিতার মা আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তকারী অফিসার মুন্না মজুমদার পকসো আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছিলেন। এই মামলার তদন্ত শেষে তদন্তকারী অফিসার ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ৩৭৬(২)(এফ)/৩৭৬(এবি) এবং ৫০৬ ধারায় আদালতে চার্জশিট জমা দিয়েছেন। 

এডিশনাল জেলা ও দায়রা জজ কোর্ট, পশ্চিম আগরতলা ৩১ জুলাই এই মামলার রায় ঘোষণা করেছেন। অভিযুক্ত অমর নমঃকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top