News Flash

  • Home
  • দিনের খবর
  • নুহ্‌-তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি হরিয়ানা সরকারের; ফরিদাবাদে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান
Image

নুহ্‌-তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি হরিয়ানা সরকারের; ফরিদাবাদে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

চন্ডীগড়, ১ আগস্ট (হি.স.): নুহ্‌-তে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, মঙ্গলবার সকালে এমনই দাবি করল হরিয়ানা সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নুহ্‌, সোহানা ও সংলগ্ন জেলার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মোতায়েন রয়েছে ১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী, আরও ৬ কোম্পানি পৌঁছচ্ছে। ফরিদাবাদ, পালওয়াল ও গুরুগ্রামে কারফিউ আর জারি নেই। যদিও, অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সমস্ত জেলাগুলিতে ১৪৪ ধারা জারি রয়েছে।

হরিয়ানায় ধর্মীয় শোভাযাত্রা ঘিরে অশান্তির জেরে মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গুরুগ্রাম এবং ফরিদাবাদের সমস্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার বন্ধ থাকবে। কর্তৃপক্ষকে এই নির্দেশ মানার কড়া হুকুম দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে হরিয়ানার একাংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। গুজব ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ এবং সশস্ত্র বাহিনী বিস্তীর্ণ এলাকায় রাত থেকে টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও থমথমে গুরুগ্রাম, ফরিদাবাদের মতো এলাকা। উল্লেখ্য, গুরুগ্রাম এবং মূল ঘটনাস্থল নুহ্‌ (মেওয়াট) জেলায় সোমবার রাত থেকেই ১৪৪ ধারা জারি রয়েছে। নুহ্‌তে ধর্মীয় শোভাযাত্রায় অশান্তির কারণে দুই হোমগার্ড-সহ তিন জনের মৃত্যু হয়েছে। হোমগার্ডদের গুলি করে মারা হয়েছে বলে অভিযোগ। পরে অশান্তির আঁচ ছড়ায় গুরুগ্রাম, ফরিদাবাদের মতো এলাকাতেও। পুলিশ জানিয়েছে, সোমবারের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অনেকেই পুলিশকর্মী।

Releated Posts

দিল্লিতে ‘ঠক-ঠক’ চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ লক্ষ টাকা-সহ বিপুল চোরাই সামগ্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি অটো থেফট স্কোয়াড (এএটিএস) আন্তঃরাজ্য ‘ঠক-ঠক’ চক্রের দুই কুখ্যাত…

ByByNews Desk Jul 4, 2026

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top