News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৪ ঘণ্টায় রাজ্যের দুটি স্থান থেকে উদ্ধার প্রচুর নেশা সামগ্রী 
Image

২৪ ঘণ্টায় রাজ্যের দুটি স্থান থেকে উদ্ধার প্রচুর নেশা সামগ্রী 

আগরতলা, ১ আগস্ট।। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যের দুটি স্থান থেকে প্রচুর পরিমান নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। গোপন খবরের ভিত্তিতে অমরপুর জেলা থেকে হেরোইন সহ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার ২৪ ঘণ্টার মধ্যেই আমবাসা থেকে শুকনো গাঁজা সহ এক পাচারকারিকে আটক করেছে পুলিশ। 

গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ গঙ্গানগর থানার অন্তর্গত ১৩ মাইল পূর্ণ জয় পাড়া এলাকায় নাম্বারবিহীন একটি টাটা নেকশন গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে ২০৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি গাড়ির চালক আকাশ দাস(১৯)-কে আটক করেছে পুলিশ। আটককৃত  যুবকের বাড়ি পি আর বাড়ি থানার অন্তর্গত নাসিরনগর এলাকায়। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমবাসা এবং গঙ্গানগর থানার যৌথ উদ্যোগে এই অভিযান সম্পন্ন হয়েছে।

এদিকে বীরগঞ্জ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অমরপুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়স্থিত শঙ্কর পল্লি এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে একটি বাড়ীর সামনে বাপ্পি দেবনাথ ওরফে গৌতমকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে আরও এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ হেরোইন এবং তার সঙ্গে ৫০০ এর অধিক কৌটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পলাতক নেশাকারবারির খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। মোট ৮.৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top