News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, পীযূষ ফের বললেন সরকার আলোচনার জন্য প্রস্তুত
Image

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, পীযূষ ফের বললেন সরকার আলোচনার জন্য প্রস্তুত


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): শান্তি ফিরছেই না সংসদে, মণিপুর ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সোমবারও পন্ড হল সংসদের কাজকর্ম। সোমবার বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হয়, কিন্তু শুরু থেকেই মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন “ইন্ডিয়া” জোটের সাংসদরা। আর তাই হইহট্টগোলের মধ্যেই দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে।

রাজসভায় দিন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ পীযূষ গোয়েল বলেছেন, “আমরা চাই আজ দুপুর দু’টোয় সংসদে মণিপুর নিয়ে আলোচনা হোক। তাঁরা (বিরোধীরা) সদস্যদের দেওয়া স্বাধীনতার অপব্যবহার করার চেষ্টা করছে। সরকার মণিপুর নিয়ে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু তাঁরা (বিরোধীরা) ইতিমধ্যেই সদনের ৯টি গুরুত্বপূর্ণ দিন নষ্ট করেছে।”

পরে রাজ্যসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল বলেছেন, “বিরোধীরা কিছুতে ভয় পাচ্ছে, তাঁরা আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।” এদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ ব্রায়েন বলেছেন, “আমরা মণিপুর ইস্যুতে বিশদ আলোচনা চাই। আমাদের প্রতিনিধিদল মণিপুরে গিয়েছে। এটা খুবই গুরুতর বিষয়, প্রধানমন্ত্রী কেন আসতে পারছেন না? আমরা সবাই মণিপুর নিয়ে আলোচনা করতে প্রস্তুত।”

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top