News Flash

  • Home
  • খেলা
  • সুপারেও জয় দিয়ে শুরু স্পোর্টস স্কুলের ফুলো ঝানু-জম্পুইজলা মুখোমুখি আজ
Image

সুপারেও জয় দিয়ে শুরু স্পোর্টস স্কুলের ফুলো ঝানু-জম্পুইজলা মুখোমুখি আজ

ত্রিপুরা স্পোর্টস স্কুল-‌৩                                                                    কিল্লা-‌০

(‌শ্রেয়া, বাসন্তি, ধনিতা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।।সুপারেও জয়ের ধারা অব্যাহত রাখলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। বড় ম্যাচে জয় পেয়ে খেতাবের লক্ষ্যে এক কদম কাছে চলে আসলো কল্পনা দেববর্মা-‌র মেয়েরা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবলের সুপার লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার সুপার লিগের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল কার্যত একতরফা খেলে জয় ছিনিয়ে নেয়। ফলাফল ৩-‌০। কলকাতা থেকে ৫ ফুটবলার আনা হলেও এদিন মাঠে নামায়নি কিল্লা। বিশ্বস্ত সূত্রে খবর, ‌শনিবার সন্ধ্যায় ৫ ফুটবলার দলের সঙ্গে যোগ দিলেও এক সঙ্গে অনুশীলন করার সুযোগ পায়নি। ফলে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে, তাই এদিন খেলানো হয়নি কলকাতা থেকে আনা ওই ৫ ফুটবলারকে। ফলে ম্যাচ শুরুর আগে থেকেই কিছুটা এগিয়ে থাকে খেতাবের অন্যতম দাবিদার দল স্পোর্টস স্কুল। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে শ্রেয়া দেব-‌রা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। তবে এদিন শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলে প্রায় ৩৫ মিনিট আটকে রেখেছিলো স্পোর্টস স্কুলকে। স্পোর্টস স্কুলের ক্রমাগত আক্রমণে এর পর চিড় ধরে কিল্লা-‌র রক্ষণভাগে। ৩৬ মিনিটে কল্পনার ‘‌তুরুপের তাস’ শ্রেয়া দেব এগিয়ে দেয় ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। গোল পেতেই আক্রমণের গতি আরও বাড়ায় স্পোর্টস স্কুল। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে বাসন্তি রিয়াং ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর জন্য কিল্লার ফুটবলাররা আপ্রাণ চেষ্টা করলেও স্পোর্টস স্কুলের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। ৮৫ মিনিটে কিল্লা মর্ণিং ক্লাবের জাল শেষবার নাড়িয়ে দেয় ধনিতা রিয়াং। ম্যাচটি পরিচালনা করেন সুকান্ত দত্ত। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে সেরা ফুটবলারের সম্মান পায় বিজয়ী দলের উর্বিনা আড়েং। আগামীকাল জম্পুইজলা প্লে সেন্টার খেলবে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল সকাল ৮ টায় শুরু হবে ম্যাচটি। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top