নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ শনিবার জিবি হাসপাতালে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে এক চোর৷ জানা যায় ভালুকিয়া লুঙ্গা এলাকার বাসিন্দা বাপন দাস নামে এক যুবক জিবি হাসপাতালে আসে নিকটবর্তী এক আত্মীয়কে দেখার জন্য৷ এরই মধ্যে বাপন দাস নামে ওই যুবক একটি টিফিনের দোকানে টিফিন খাওয়ার সময় মিহির রঞ্জন দাস নামে এক যুবক এসে তার কাছে একটি ফোন করার জন্য মোবাইল চায়৷ মিহির রঞ্জন দাসের কথা শুনে বাপন দাস তার মোবাইলটি দিয়ে দেয়৷ এরই মধ্যে মিহির রঞ্জন দাস নামে ওই যুবক মোবাইলটি নিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়ে৷ কিছুক্ষণ পর মিহির রঞ্জন দাস বাপন দাসের মোবাইলটি থেকে সিম কার্ড এবং মেমোরি কার্ড খোলার সময় হাসপাতালে কর্মরত পুলিশ কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে সন্দেহ হয়৷ আটক করা হয় মিহির রঞ্জন দাসকে৷ এরই মধ্যে মোবাইল মালিক বাপন দাস ঘটনাস্থলে ছুটে আসে৷ মিহির রঞ্জন দাসকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ জানা যায় সে প্রতিনিয়ত জিবি হাসপাতালে এসে বিনা কারণে ঘোরাফেরা করত বলেই পুলিশের কাছ থেকে জানা যায়৷

জিবি হাসপাতাল চত্বরে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক যুবক
Tags:
Releated Posts
বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য
বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…
হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা
চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…
স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ
আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…
কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি
কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…


















