News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে আতসবাজির কারখানায় বিস্ফোরণে মৃত ৮, শোকপ্রকাশ অমিত শাহের
Image

(আপডেট) তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে আতসবাজির কারখানায় বিস্ফোরণে মৃত ৮, শোকপ্রকাশ অমিত শাহের

চেন্নাই, ২৯ জুলাই (হি.স.): তামিলনাড়ুর কৃষ্ণাগিরি জেলায় আতসবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ৮ জন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন জখম হয়েছেন। শনিবার সকালে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কৃষ্ণাগিরির পুলিশ সুপার সরোজ কুমার ঠাকোর বলেছেন, শনিবার সকালে পাজহায়াপেট্টাই এলাকায় রবি নামে একজনের আতসবাজির কারখানায় বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর ওই কারখানায় আগুন ধরে যায়, আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন কয়েকটি দোকান ও বাড়িতে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের ও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়েছে। মামলা রুজু করে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এখন তামিলনাড়ুতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কৃষ্ণাগিরি জেলায় আতসবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। এক টুইট বার্তায় জানিয়েছেন, আতসবাজির কারখানায় মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে গভীরভাবে দুঃখিত। আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top