News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ার প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নেয়া হচ্ছে এসপিও ক্যাম্প, আন্দোলনের হুমকি গ্রামবাসীদের
Image

গন্ডাছড়ার প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নেয়া হচ্ছে এসপিও ক্যাম্প, আন্দোলনের হুমকি গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷  এম আর দাস পাড়া এসপিও ক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে গ্রামবাসী৷ ধলাই জেলার প্রত্যন্ত মহকুমা হিসেবে পরিচিত গন্ডাছড়া৷ আজও গন্ডাছড়া মহকুমা বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে৷ ২০০১ সালে গোটা রাজ্যে উগ্রপন্থীর উপদ্রব ছিল৷ তখন গন্ডাছড়া মহকুমা এলাকাজুড়ে উগ্রবাদীর কার্যকলাপ মারাত্মক আকার ধারণ করে৷ এই সময় তৎকালীন বামফ্রন্ট সরকার গ্রামে গ্রামে শান্তি ফিরিয়ে আনতে গ্রামরক্ষী বাহিনী বা এসপিও বাহিনী গঠন করে৷ ২০০২ সালে গন্ডাছড়া মহকুমার দুর্গম এলাকাগুলিতে বেশ কিছু এসপিও ক্যাম্প বসানো হয়৷ এর মধ্যে একটি এম আর দাস পাড়া ক্যাম্প৷ দেখা গেছে ক্যাম্প বসানোর পর থেকে একদিকে যেমন উগ্রবাদীর কার্যকলাপ কমেছে, অন্যদিকে চুরি ডাকাতি অনেকাংশই হ্রাস পায়৷  ক্যাম্প থাকার ফলে এম আর দাস পাড়া সহ তার আশপাশ এলাকায় বসবাসকারী কয়েক হাজার জাতি জনজাতি সম্প্রদায়ের মানুষ শান্তিতে জীবন যাপন করছিল৷ এরই মাঝে গত ছয় মাস আগে হঠাৎ একদিন ধলাই জেলা আরক্ষা প্রশাসন ক্যাম্পটি সেখান থেকে তুলে নিয়ে যায়৷ যদিও এই সময় গ্রামবাসীদের রাস্তা অবরোধের মাধ্যমে প্রবল আন্দোলনের ফলে জেলা আরক্ষা প্রশাসন গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেয় আগামী কিছুদিনের মধ্যে সেখানে আবার ক্যাম্পটি পুনঃস্থাপন করা হবে৷ আরক্ষা প্রশাসনের গালভরা প্রতিশ্রুতি গ্রামবাসীরা বিশ্বাস করতে পারছিল না৷ তাই প্রশাসন সেই সময় ক্যাম্পে চারজন এসপিও রেখে যায়৷ এরপর দেখতে দেখতে ছয় মাস কেটে গেলেও আজ অব্দি ক্যাম্পে এসপিও পাঠানোর কোন লক্ষণ নেই৷ উল্টো ক্যাম্পটি ভেঙ্গে নিয়ে যাচ্ছে৷ এমতাবস্থায় এলাকার মহিলারা সংঘবদ্ধ হয়ে সংবাদ মাধ্যমের সামনে তাদের আগামী দিনের রূপরেখা তুলে ধরেন৷ মহিলারা জানান আগামী অল্প কিছুদিনের মধ্যে যদি এম আর দাস পাড়া এসপিও ক্যাম্পটি পুনঃস্থাপন করা না হয় তাহলে একসঙ্গে গন্ডাছড়া থানা, মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন৷

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top