News Flash

  • Home
  • খেলা
  • সেভেন এ সাইড ফুটবল গুড মর্নিং ফুটবল ক্লাবের
Image

সেভেন এ সাইড ফুটবল গুড মর্নিং ফুটবল ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।।প্রতিবছরের মতো এবারও মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আগরতলা বাধারঘাট স্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব। আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে ক্লাবের উদ্যোগে আয়োজিত সেভেন এ সাইড এই ফুটবল টুর্নামেন্টটি। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ দেওয়া হবে প্রাইজমানি যথাক্রমে ১০ হাজার ও ৭০০০ টাকা। ১২ আগস্ট প্রদর্শনী ফুটবল ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। যার আনুষ্ঠানিক সূচনা করবেন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও উপস্থিত থাকবেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সচিব তপন সাহা, রাজ্যের প্রাক্তন ফুটবলার রাজেশ রায় চৌধুরী সহ আরো অনেকে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক গৌতম ব্যানার্জি। শ্রী ব্যানার্জি এদিন আরো জানান টুর্নামেন্টে যারা অংশ নিতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত এন্ট্রি ফি সহকারে আগামী ৯ আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top