News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরে নগ্ন ভিডিওকাণ্ড : রাজ্যে পৌঁছে মামলা রুজু সিবিআইয়ের, তদন্ত শুরু
Image

মণিপুরে নগ্ন ভিডিওকাণ্ড : রাজ্যে পৌঁছে মামলা রুজু সিবিআইয়ের, তদন্ত শুরু

ইমফল, ২৯ জুলাই (হি.স.) : মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্ৰ করে রাজপথে ঘোরানো সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। আজ শনিবার সিবিআইয়ের এক দল বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে। জানা গেছে ডিওপিটি-র এক বিজ্ঞপ্তির মাধ্যমে।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩ এ, ৩৯৮, ৪২৭, ৪৩৬, ৪৪৮, ৩০২, ৩৫৪, ৩৬৪, ৩২৬, ৩৭৬, ৩৪ এবং ২৫ (১-সি)-এ আইনের অধীনে মামলা রুজু করেছে সিবিআই। মামলা রুজু করেই সিবিআই বেশ কয়েকজনকে নিজেদের জিম্মায় নিয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত মণিপুর পুলিশের হাতে গ্রেফতার আট অভিযুক্তকেও জিম্মায় নিয়েছে সিবিআই। এছাড়া যে যুবক নগ্ন মহিলাদের পদচারণার ঘটনা ভিডিও তৈর্ করেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৭ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরে ভাইরাল ভিডিও মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই-এর কাছে দিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ঘটনার ক্ষিপ্রগতিতে শুরু করেছে সিবিআই।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top