News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বোধজংনগরে পেটে ছুরি চালিয়ে শ্যালককে খুন, গুরুতর আহত শ্বশুর-শাশুড়ি
Image

বোধজংনগরে পেটে ছুরি চালিয়ে শ্যালককে খুন, গুরুতর আহত শ্বশুর-শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের জেরে খুন  শ্যালক৷ আহত শ্বশুর ও শাশুড়ি৷ তারা দুজনেই বর্তমানে চিকিৎসাধীন৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বোধজংনগরে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায় স্ত্রীকে নিতে এসে শশুর বাড়িতে তাণ্ডব চালায় জামাতা৷ স্বামীর অত্যাচারে স্ত্রী ৩ মাস ধরে বোধজংনগরস্থিত বাপের বাড়িতে আছেন৷ শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়িতে আসে অভিযুক্ত জামাতা প্রসেনজিৎ দাস৷ সে স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে জোর করতে থাকে৷ এনিয়ে দুপক্ষের ঝগড়া হয়৷ প্রসেনজিৎ আগে থেকে ছুরি নিয়ে এসেছিল৷ সেই ছুরি দিয়ে আঘাত করে নিজের শ্যালক লক্ষ্মণ দেবনাথকে৷ পরে শ্বশুরকেও আঘাত করে৷ তাদের বাঁচাতে এসে আহত হন প্রসেনজিতের শাশুড়িও৷ আহতদের জিবি আনার পর লক্ষ্মণকে মৃত বলে ঘোষণা করা হয়৷ তার বাবা এবং মা এখন চিকিৎসাধীন৷ অভিযুক্ত ব্যক্তি এখন পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে৷  পুলিশ এ ব্যাপারে হত্যা সংক্রান্ত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক৷ অভিযুক্তকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top