News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগবানঠাকুর চৌমুহনীতে গভীর রাতে দুই নাবালিকা আটক
Image

ভগবানঠাকুর চৌমুহনীতে গভীর রাতে দুই নাবালিকা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরের বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনীতে গভীর রাতে ঘুরাফেরা করার সময় দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় জনতা৷  জানা যায় বৃহস্পতিবার রাতে রাজধানী আগরতলা শহরের বনমালীপুর ভগবান ঠাকুর বাড়ি চৌমুহনি এলাকায় স্থানীয়রা দুই উপজাতি নাবালিকা মেয়েকে দেখতে পায়৷  স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নাবালিকা মেয়েদের জিজ্ঞাসা করলে তারা জানায় তাদের বাড়ি এডিসি এলাকার কোন এক গ্রামে৷ তারা তাদের দুই বন্ধুর সাথে ঘুরতে এসেছিল৷ কিন্তু তাদের বন্ধুরা তাদেরকে ওই এলাকায় একা ফেলে দিয়ে চলে যায়৷ ওই নাবালিকা মেয়েরা তাদের এলাকার নাম এবং নিজের নাম কোন কিছুই বলেনি স্থানীয় এলাকাবাসীদের৷ পরে তিপরা মথার কর্মীর সমর্থক পরিচয় দিয়ে কিছু উপজাতি যুবক ওই নাবালিকা মেয়েদেরকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যেতে চেয়েছিল৷ কিন্তু এলাকার কিছু শুভবুদ্ধির সম্পন্ন ব্যক্তিরা ওই নাবালিকা মেয়েদের সুরক্ষার কথা চিন্তা করে খবর দেয় পূর্ব আগরতলা মহিলা থানায়৷ খবর পেয়ে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ছুটে গিয়ে দুই উপজাতি নাবালিকা মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ স্থানীয়রা পুলিশের কাছে অনুরোধ জানিয়েছে ওই নাবালিকা মেয়েদেরকে যেন আইনি প্রক্রিয়া অনুসারে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়ে সুরক্ষা প্রদান করে৷ এলাকার অনেকেই ধারণা করছে যদি সঠিক সময়ে স্থানীয়দের চোখে না পড়তো তাহলে নাবালিকা মেয়ের সাথে বড় ধরনের অঘটন ঘটতে পারতো৷ এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং তাদের সুরক্ষার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top