News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের ব্যবহার, অভিযোগ রাজ্যপালের
Image

মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের ব্যবহার, অভিযোগ রাজ্যপালের

কলকাতা, ২৮ জুলাই (হি. স.) : রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের ব্যবহারের অসাধু চক্র চলছে। এই সব ওষুধের উপর নতুন লেবেল লাগিয়ে, তা বিক্রির জন্য পাঠানো হচ্ছে’। শুক্রবার কার্যত তোলপাড় করে ফেলল রাজ্যপালের এই মন্তব্য।

কোটি কোটি টাকার চক্র চলছে আপনার আশপাশে, একটি অনুষ্ঠানে গিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর এডিসি-র মাধ্যমে এ সম্পর্কে তিনি একটি ই-মেল পেয়েছেন বলেও দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যত শীঘ্রই সম্ভব এই নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। অভিযোগ সত্যি হলে দোষীদের ফাঁসি দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শুক্রবার, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাকিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর ১১তম সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই তিনি জানান, রাজভবনে ই-মেল পাঠিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে অভিযোগ জানিয়েছেন একজন।

রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ জোগাড় করা হচ্ছে, নতুন করে লেবেল লাগানো হচ্ছে, তারপর তা কলকাতায় পাঠিয়ে দিচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধের, কোটি কোটি টাকার ব্যবসা চলছে। তারপর নতুন ওষুধ হিসেবে আবার বাজারে ছাড়া হচ্ছে। অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের সামনে অবৈধ ওষুধ কারবার নিয়ে মুখ খোলেন রাজ্যপাল।

Releated Posts

জগতদলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার জগতদলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ…

ByByNews Desk Apr 27, 2026

‘দিদি বিদায় নিচ্ছেন’, বাংলার সভা থেকে তৃণমূলকে নিশানা অমিত শাহের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByNews Desk Apr 27, 2026

বিষ্কেকে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রাজনাথ সিং, বিশ্বশান্তির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কিরগিজস্তানের রাজধানী বিষ্কেকে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা…

ByByNews Desk Apr 27, 2026

ভোট হিংসা থেকে জঙ্গি যোগান— এনআইএ-র নজরে বাংলার ‘ক্রুড বোমা’ শিল্প

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের পর ফের শিরোনামে উঠে এল পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top